মালদা

খুঁটি পূজোর মধ্যে দিয়ে পূজার শুভ সূচনা হচ্ছে মালদার ক্লাবগুলিতে

ঢাকে কাঠি পরতেই ক্লাব গুলিতে শুরু হয়েছে তৎপরতা। এদিন মালদা কৃষ্ণপল্লী সার্বজনীন দূর্গাপূজো কমিটির উদ্যোগে খুঁটি পূজোর মাধ্যমে পূজার শুভ সূচনা হল।এ বছর তাদের পুজো ৩৯ তম বর্ষে পদার্পণ করল। অনুষ্ঠানকে ঘিরে পাড়ার ৮—৮০ সকলেই উৎসব শুরুর মুখে দূর্গাৎসবে মাতলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক তথা চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষ, ওয়ার্ড কাউন্সিলার শোভেন চৌধুরী সহ ক্লাবের কর্ম কর্তারা। ঢাকের শব্দে আর পুরহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে খুঁটি পূজা করা হয়।

            ক্লাব সদস্যরা জানান, তাদের এবছরের থিম "আমি সেই সত্য"। তাদের বাজেট ৫লক্ষ টাকা। তাদের আশা এবার তাদের মন্ডপে প্রচুর মানুষের ঢল নামবে।এদিনের ক্লাবের খুঁটি পুজোয় প্রচুর মানুষের ঢল নামে।